এবার টনি গ্রেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণব্যাধি ক্যানসার যেন পেয়ে বসছে বিশ্ব ক্রিকেটাঙ্গনকে। মাত্রই ক্যানসারের সঙ্গে যুদ্ধ জিতে ফিরেছেন যুবরাজ সিং। সেদিন জানা গেল, ক্যানসারে আক্রান্ত নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। খবরটা দুই দিনের বাসি না হতেই জানা গেল, ক্যানসার বাসা বেঁধেছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টনি গ্রেগের শরীরেও। প্রাথমিকভাবে জানা গেছে, ফুসফুসে ক্যানসার তাঁর। ক্যানসার এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে, সেটা নিশ্চিত হতে আগামী সপ্তাহেই বায়োপসি হবে গ্রেগের।বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যকার ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৫৮টি টেস্ট। যুদ্ধজয়ের মানসিকতাটা তাই তাঁর রক্তেই। তা ছাড়া রোগের সঙ্গে যুদ্ধ এবারই তাঁর প্রথম নয়। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি সম্পর্কে ৬৬ বছর বয়সী গ্রেগ নিজেই বলেছেন, ‘আমার জীবনে কয়েকবারই দুঃসময় এসেছে। এটা আরেকটা। ভিভিয়ান (গ্রেগের স্ত্রী) এবং আমি বক্সিং গ্লাভস হাতে তুলে নিচ্ছি এবং এর সঙ্গে সেভাবেই লড়ব, যেমনটা আগে কখনো লড়িনি।’ ওয়েবসাইট।