এবার টেন্ডুলকার?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছাদূত কে? উত্তর: সালমান খান! কয়েক দিন আগেই শুভেচ্ছাদূত হিসেবে বলিউড-তারকার নাম প্রকাশের পর সমালোচনার মুখে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। অনেকেরই প্রশ্ন—সোয়া এক শ কোটিরও বেশি মানুষের দেশে কি শুভেচ্ছাদূত হওয়ার মতো ক্রীড়া-তারকার এতই অভাব? ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে ব্রোঞ্জজয়ী রেসলার যোগেশ্বর দত্ত আকারে-ইঙ্গিতে বলেই দিলেন, অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছাদূত হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই সালমানের। ভারতের স্প্রিন্ট কিংবদন্তি মিলখা সিংয়ের বক্তব্য, কোনো ক্রীড়াব্যক্তিত্বকে শুভেচ্ছাদূত করলে বেশি ভালো হতো। ব্যাপক সমালোচনার মুখে টনক নড়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের। এবার ‘যোগ্য’ পাত্র নির্বাচন করেছে তারা, নিয়েছে শচীন টেন্ডুলকারকে শুভেচ্ছাদূত করার উদ্যোগ। আইএএনএস।