প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার মামলা আদালতে ওঠার পর থেকেই স্পনসররা মুখ ফিরিয়ে নিয়েছে। মামলার খরচ জোগাতে বিক্রি করেছেন বাড়ি। অনিচ্ছাকৃত হত্যার দায় মাথায় নিয়ে পাঁচ বছরের জন্য টানতে হচ্ছে জেলের ঘানি। নন্দিত থেকে নিন্দিত অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস এবার হারালেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিটিও। পাবিহীন প্রথম অ্যাথলেট হিসেবে লন্ডন অলিম্পিকে অংশ নিয়ে ইতিহাস গড়ার বছরেই স্কটল্যান্ডের স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয় দক্ষিণ আফ্রিকান ‘ব্লেড রানার’কে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছিল। কিন্তু গত পরশু সেই সম্মানসূচক ডিগ্রি ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ‘অস্কারকে যে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়েছিল, অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় আমরা তা প্রত্যাহার করে নিচ্ছি।’ দুঃসময় যখন আসে, চারদিক থেকেই আসে! এএফপি।