এবার ঢাকায় টুর্নামেন্ট শুরু করেছেন নিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে মেয়েদের টুর্নামেন্ট শেষ করেই কাল ঢাকায় ছেলেদের আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। এটি তাঁর ‘সিক্স সিজনস’ দাবারই অংশ। উত্তরা ক্লাবে কাল প্রথম রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের তিন ফিদে মাস্টার—আবু সুফিয়ান (শাকিল), মিনহাজউদ্দিন আহমেদ (সাগর), খন্দকার আমিনুল ইসলাম। হেরেছেন মাহফুজুর রহমান (ইমন)। টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ভারত (দিব্যেন্দু বড়ুয়া), উজবেকিস্তান (সাইদ আলী) ও বাংলাদেশের (নিয়াজ মোরশেদ) একজন করে গ্র্যান্ডমাস্টার, বাংলাদেশের চারজন ফিদে মাস্টারসহ ১০ জন খেলোয়াড়। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে নয় খেলায় সাত পয়েন্ট পেলে গ্র্যান্ডমাস্টার নর্ম হবে। আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য প্রয়োজন সাড়ে পাঁচ পয়েন্ট।