এবার তাহলে উরুগুয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৯৬৪, এই সংখ্যাতেই এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে উরুগুয়ে। অবাক হচ্ছেন? কী এমন রহস্য লুকিয়ে আছে এই সংখ্যায় যেটা উরুগুয়েকে আশা জোগাচ্ছে? ব্যাখ্যা করা যাক। ১৯৭০ ও ১৯৯৪ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। যোগ করলে কত হয়? ৩৯৬৪। একইভাবে আর্জেন্টিনা জিতেছিল ১৯৭৮ ও ১৯৮৬ সালে। এই দুই সংখ্যার যোগফলও ৩৯৬৪। জার্মানির সর্বশেষ দুই বিশ্বকাপ এসেছে ১৯৭৪ ও ১৯৯০ সালে। যোগফল সেই ৩৯৬৪। উরুগুয়ের সর্বশেষ বিশ্বকাপ জয় ১৯৫০ সালে। ৩৯৬৪ থেকে বিয়োগ দিন। উত্তর ২০১৪! তাহলে এবার কি উরুগুয়েই চ্যাম্পিয়ন? কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ভাইরাসের ছড়িয়ে পড়েছে এই অঙ্কটা৷ ওয়েবসাইট।