এবার দুই মলাটে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান: আপন চোখে, ভিন্ন চোখে বইয়ের প্রচ্ছদ।
সাকিব আল হাসান: আপন চোখে, ভিন্ন চোখে বইয়ের প্রচ্ছদ।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। চীন, কুয়েত, দক্ষিণ কোরিয়ার মতো দেশে সাকিবকে চেনেন অনেকেই! সাকিবকে নিয়ে লেখা এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানালেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
দেশসেরা অলরাউন্ডারকে দুই মলাটে হাজির করেছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। আজ সকালে ঢাকার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাকিবকে নিয়ে লেখা সাকিব আল হাসান: আপন চোখে, ভিন্ন চোখে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিবের মা শিরিন আখতার। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের পর সাকিবের মা বলেন, ‘আমি খুবই খুশি হয়েছি, সাকিবকে নিয়ে একটি বই লেখা হয়েছে।’ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম জানালেন, এশিয়া ক্রিকেট কাউন্সিলের হয়ে কাজের সুবাদে এশিয়ার নানা দেশে সাকিবকে নিয়ে আগ্রহের কথা জেনেছেন। আমিনুল বললেন, ‘চীন, কুয়েত, কোরিয়ায় গিয়েছি ক্রিকেট নিয়ে কাজ করতে। যারা ক্রিকেটেরও নাম শোনেনি, তারাও সাকিবকে চেনে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের সময় কোরিয়ানদের মধ্যেও সাকিবকে নিয়ে আগ্রহ টের পেয়েছি।’
লেখক দেবব্রত এ বইয়ের যৌক্তিকতা প্রসঙ্গে বললেন, ‘সাকিব বাংলাদেশের আইকনে পরিণত হয়েছে। এ জন্য ক্রিকেটারদের নিয়ে লেখার শুরুটা সাকিবকে দিয়েই শুরু করাই যুক্তিযুক্ত মনে করেছি।’