এবার দেখা যাবে অন্য স্মিথকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম বিধ্বংসী ওপেনার হিসেবেই খ্যাতি গ্রায়েম স্মিথের। অপেক্ষা করুন, সামনে হয়তো আরও ভয়ংকর রূপে দেখা যাবে তাঁকে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলসের আশা অন্তত সেরকমই। বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে থাকা দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক গত শনিবার শুরু করেছেন জীবনের আরেক ইনিংস। ওই দিনটিতেই বিয়ে করেছেন আইরিশ সংগীতশিল্পী মরগান ডিয়ানকে।ওয়েসেলসের উপলব্ধি, বিয়ের পর ফিরে স্মিথ হয়তো আরও বেশি ক্ষুধার্ত থাকবেন। ভবিষ্যতে হয়তো বড় বড় ইনিংস নিয়মিত আসবে স্মিথের ব্যাট থেকে। নবপরিণীতার বাড়তি একটা অনুপ্রেরণা আছে না! তা ছাড়া স্মিথ এখন অনেকটাই ভারমুক্ত। পূর্ব ঘোষণামতো বিশ্বকাপের মধ্য দিয়েই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক এখন এবি ডি ভিলিয়ার্স। স্মিথের কাঁধে শুধু টেস্ট অধিনায়কত্বের বোঝা। ওয়েসেলস বলছেন, ‘সে যদি বদলে গিয়ে অতীতের চেয়ে আরও বেশি ক্ষুধার্ত হয়, সেটা হবে দারুণ।’ ওয়েবসাইট।