এবার দেবগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রীড়াঙ্গনজুড়েই এখন বলিউড তারকাদের দাপাদাপি। শাহরুখ খান থেকে শুরু করে অভিষেক বচ্চন—ক্রিকেট থেকে ফুটবলে সবখানেই তাঁরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ধাঁচে ১৭ নভেম্বর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস টেনিস লিগেই বা বলিউড তারকারা বাদ যাবেন কেন? এখানে থাকছেন বলিউডের আরেক সফল নায়ক অজয় দেবগন। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক যেমন শাহরুখ, ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইন এফসির মালিক যেমন অভিষেক, তেমনি টেনিস লিগের দল দিল্লি ড্রিমসের যৌথ মালিক অজয় দেবগন। দিন কয়েক আগে এক অনুষ্ঠানে ব্যবসায়ী সঞ্জীব কুশলের সঙ্গে মালিক হিসেবে নাম প্রকাশ করা হয় দেবগনের। সেখানে উপস্থিতি ছিলেন না। তবে অজয় দেবগন এক ভিডিও বার্তায় জানান দলটির গর্বিত মালিক হওয়ার কথা। পিটিআই।