প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাথলেট মিলখা সিং আর বক্সার মেরি কমের মধ্যে সাধারণ একটা মিল—দুজনের জীবনী নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্র। দেখানো হয়েছে তাঁদের বেড়ে ওঠা, নানান প্রতিকূলতা মাড়িয়ে জীবনজয়ের গল্প। এবার সেলুলয়েডের ফ্রেমে নিয়ে আসা হচ্ছে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পক হকিতে সোনাজয়ী ধ্যানচাঁদকে। এটি নির্মাণ করবেন বলিউডের বিখ্যাত চলচ্চিত্রকার করণ জোহর। পরশু টুইটারে খোদ করণই দিয়েছেন খবরটি, ‘বন্ধু পূজা, আরতি শেঠি এবং আমি গর্বিত যে কিংবদন্তি ক্রীড়াবিদ ধ্যানচাঁদকে নিয়ে ছবি বানানোর স্বত্ব পেয়েছি।’ করণের প্রযোজনা সংস্থা ধর্মের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে ধ্যানচাঁদকে নিয়ে ছবি বানানোর ঘোষণা। এনডিটিভি।