এবার নির্বাচককে পিসিবির নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থিরতা বেড়েই চলেছে পাকিস্তান ক্রিকেটে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘শর্ত সাপেক্ষে’ অবসরের ঘোষণা দেওয়া শহীদ আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই নোটিশের জবাবও দিয়েছেন আফ্রিদি। আজ সোমবার পিসিবি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলের নির্বাচক মোহাম্মদ ইলিয়াসকে।হঠাত্ নির্বাচককে কারণ দর্শানোর নোটিশ কেন? কারণ দুটি—প্রথমত, বোর্ডের সঙ্গে আফ্রিদির দ্বন্দ্বে ইলিয়াসের সংশ্লিষ্টতা। দ্বিতীয়ত, গতকাল রোববার রাতে এক টিভি অনুষ্ঠানে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সালমান বাটের সঙ্গে তাঁর উপস্থিতি।ক্রিকইনফো জানিয়েছে, দল নির্বাচন নিয়ে ইলিয়াসের সঙ্গে আফ্রিদির দ্বন্দ্ব নতুন নয়। আফ্রিদির অভিযোগ, প্রভাব খাটিয়ে জামাতা ইমরান ফারহাতকে দলে আনার চেষ্টা করেন ইলিয়াস। অন্যদিকে ইলিয়াসের অভিযোগ, পারফরম্যান্স না থাকলেও অনৈতিকভাবে আহমেদ শেহজাদ, ফাওয়াদ আলম ও শাহজাইব হাসানকে দলে রাখার জন্য প্রতিনিয়ত চাপ দেন আফ্রিদি।ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচ ওয়াকারের সঙ্গে দ্বন্দ্ব এবং দেশে ফিরেও কোচ ও দলের ম্যানেজমেন্টের সমালোচনা। সঙ্গে ম্যানেজার ইন্তেখাবের নেতিবাচক প্রতিবেদন যোগ হওয়ায় গত ১৯ মে কোনো কারণ না দেখিয়েই আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি। বোর্ডের আচরণে ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন আফ্রিদি। ওয়েবসাইট।