প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থের দুঃসময়ে পাশে থাকতে চেয়েছিলেন। কিন্তু এর জন্য হাল্কের কপালে জুটেছে নিষেধাজ্ঞা। কদিন আগে মাঠে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের গায়ে বল মেরে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার শাস্তি পেয়েছেন আট ম্যাচের নিষেধাজ্ঞা। এর প্রতিবাদ চায়নিজ সুপার লিগের দল সাংহাই এসআইপিজির কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে। আর গতকাল ম্যাচ চলাকালে জার্সির নিচে পরা টি-শার্টে ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক লিখে নিয়ে গিয়েছিলেন ‘কিছুই করার নেই, কিছুই বলার নেই’। কোচ-খেলোয়াড় দুজনকেই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন চীনের জাতীয় দলের খেলোয়াড় উ লেইও। চীনের ফুটবল অ্যাসোসিয়েশন এই তিনজকে প্রতিযোগিতার নিয়ম, রেফারি, সমর্থক আর প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছে। এএফপি।