এবার নোটিশ কাদিরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় কোনো একটি টেলিভিশন চ্যানেলে বসে পাকিস্তান দলের সমালোচনা করায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির। কাদিরের অপরাধ, জাতীয় ক্রিকেট একাডেমির বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ থাকার পরও বোর্ডের অনুমতি ছাড়া তিনি টেলিভিশনে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন।আবদুল কাদির সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার সময় তিনি পাকিস্তান দলেরও সমালোচনা করেন। পিসিবির ক্ষোভের কারণ মূলত এটিই। পিসিবির অধীনে চাকরিতে থাকা অবস্থায় তিনি কীভাবে স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করলেন, নোটিশে মূলত এটিই জানতে চেয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।আবদুল কাদির অবশ্য নোটিশের জবাব দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘দ্য নেশন’। নোটিশের জবাব দিলেও আবদুল কাদির জানতে চেয়েছেন, একই ধরনের কাজ করার পরও ওয়ানডে ও টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও অভিজ্ঞ ত্রিকেটার ইউনুস খানের ব্যাপারে পিসিবি কেন এত উদার। উল্লেখ্য, মিসবাহ ও ইউনুস দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তাঁরাও পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনায় ছিলেন মুখর।কাদির বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের যে পারফরম্যান্স তাতে কেউই দলের সমালোচনা না করে থাকতে পারবেন না। তিনি বলেন, একই কাজ মিসবাহ ও ইউনুস করার পরও বোর্ড তাদের ব্যাপারে নিশ্চুপ। আমি একা নিশ্চয়ই দলের সমালোচনা করিনি।কাদির বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ, আমি নাকি টেলিভিশনে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করার সময় বোর্ডের অনুমতি নিইনি। কিন্তু আসল কথা হলো, পিসিবির সভাপতি জাকা আশরাফ খুব নিয়মিতই দেশ-বিদেশ ঘুরে বেড়ান। আমি তাঁর বরাবর অনুমতিপত্র জমা দিলেও তিনি হয়তো তা হাতে পাননি।’