প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্যার’ ডেভিড বেকহাম। নামের আগে এই উপাধিটা বসবে, মনে মনে কোন ব্রিটিশ এটা চান না! এই স্বপ্ন বেকহামও নিশ্চয়ই দেখে আসছিলেন। কিন্তু মিরর-এর কথা সত্যি হলে নিরাশ হতে হচ্ছে সাবেক এই ইংলিশ মিডফিল্ডারকে। প্রতিবারই নতুন বছরের শুরুতে নাইটহুড দেওয়া হয় কয়েকজনকে। এবারের তালিকায় বেকহামের নাম থাকবে, অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু মিরর জানিয়েছে, বেকহামকে রাখার পক্ষে কমিটির সবাই একমত হতে পারেননি। এই বছরের তালিকা থেকে নাকি তাই বেকহামের নাম কাটা পড়েছে। ব্রিটিশ রাজপরিবারের সম্মানটা পেতে হয়তো আরও অপেক্ষা করতে হবে তাঁকে! ওয়েবসাইট।