এবার পাকিস্তানেও নিষিদ্ধ কানেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে অঘোষিত নিষিদ্ধ তিনি বছর দুয়েক ধরেই। এবার পেলেন আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা। ইসিবির নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলের রায় না হওয়া পর্যন্ত দানিশ কানেরিয়াকে স্বীকৃত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পিসিবি। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গত ২২ জুন ৩১ বছর বয়সী লেগ স্পিনারকে আজীবন নিষিদ্ধ করে ইসিবি। পরে এর বিরুদ্ধে আবেদন করেন কানেরিয়া। ওয়েবসাইট।জাতীয় দলে নেওয়া না হলেও ৬১ টেস্টে ২৬১ উইকেট নেওয়া স্পিনার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন নিয়মিতই। গত মৌসুমে ছিলেন কায়েদ-ই-আজম ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর ঘরোয়া ক্রিকেটের দল হাবিব ব্যাংক লিমিটেড কয়েক দিন আগে পিসিবিতে পাঠানো এক চিঠিতে কানেরিয়ার ব্যাপারে বোর্ডের অবস্থান জানতে চেয়েছিল। বোর্ডের এই সিদ্ধান্তের পর ধারণা করা হচ্ছে, কানেরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্কই ছিন্ন করবে দলটি। সব মিলিয়ে পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি স্পিনারের ভবিষ্যৎ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে আঁধারে।