এবার পারলেন না শরীফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য ইতিহাসে ঢোকা হলো না মোহাম্মদ শরীফের। বরিশালে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জাভেদ ওমরকে প্রথম বলে ফেরাতে পারলেই হয়ে যেত। পেয়ে যেতেন বাংলাদেশের প্রথম ও প্রথম শ্রেণীর ক্রিকেটের অষ্টম বোলার হিসেবে এক ম্যাচে দুই হ্যাটট্রিক। কিন্তু শততম ম্যাচে দ্বিতীয়বারের মতো শরীফের শিকার হওয়া থেকে বেঁচে গেলেন জাভেদ। অবশ্য বেশিদূর যাওয়া হয়নি, জাভেদ করেছেন মাত্র ১০ রান।৩ উইকেটে ৭০ নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বরিশাল এগিয়ে মাত্র ৫৪ রানে। এর আগে ঢাকাকে বাগে পেয়েও লিড পায়নি দলটি। ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করা ঢাকা দিনের চতুর্থ ওভারেই হারায় ইমরানকে। ঢাকার ইনিংসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টি শুরু এর পরই। দুই বোলার মোশাররফ হোসেন ও শরীফ গড়লেন ৯৭ রানের জুটি। ১৯৯ করে উল্টো প্রথম ইনিংসে ১৬ রানে এগিয়ে গিয়েছিল ঢাকাই।যশোরে রংপুরের সামনে ২২৩ রানের লক্ষ্য দিয়েছে খুলনা। বাঁহাতি স্পিনার মুরাদ খানের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৭/২৯) রংপুরকে ১৩১ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে খুলনা করে ২১৪। বগুড়ায় রাজশাহীর বিপক্ষে ১০৪ রানে এগিয়ে তৃতীয় দিন শেষ করা সিলেটের হাতে আছে আরও ৪ উইকেট। এর আগে এনামুল হক জুনিয়রের বাঁহাতি স্পিনে (৬/৪২) রাজশাহীকে ১৭৫ রানেই বেঁধে ফেলে সিলেট। এবার এ নিয়ে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট পেলেন এনামুল।সিলেটে আগের দিনের সংগ্রহ বেশিদূর নিয়ে যেতে পারেনি ঢাকা মহানগর। তাদের ৩৯৩ রানে আটকে দেওয়ার পর চট্টগ্রাম করেছে ৫ উইকেটে ২০৬। বলার মতো রান পেয়েছেন শুধু জাতীয় দলের সাবেক তিন ব্যাটসম্যান—নাফিস ইকবাল, আফতাব আহমেদ ও নাজিমউদ্দিন।