এবার পেলেন আবেদি-খুলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে চালু হওয়ার পর থেকে প্রতিবছর একজন করে ফুটবলার পেয়েছেন এই পুরস্কার। ‘হলিউড অব ফুটবল’ নামে পরিচিত গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড এবার পেলেন তিনজন—ঘানাইয়ান কিংবদন্তি আবেদি পেলে, ডাচ কিংবদন্তি রুদ খুলিত এবং আলজেরিয়ার সাবেক ফুটবলার রাবাহ মাদিয়ের।ব্যক্তিগত এবং দলীয়ভাবে অসাধারণ অর্জনের অধিকারী ফুটবলারদের দেওয়া হয় গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড। তাঁরা হতে পারেন ২৯-এর বেশি বয়সের বা সাবেক খেলোয়াড়। ১০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয় ক্রীড়া সাংবাদিকদের ভোটে। এর পর অ্যাওয়ার্ড ওয়েবসাইটে পাঠকদের ভোট ও জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে নির্বাচিত হন সেরা।‘আফ্রিকান পেলে’, খুলিত, রাবাহ—তিনজনেই ফুটবলে পার করেছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। পদক পাওয়ার স্মরণীয় মুহূর্তটি ধরে রাখার জন্য নেওয়া হয় পদকজয়ীদের পায়ের ছাপ। মন্টেকার্লোর ‘চ্যাম্পিয়নস প্রোমেনাদে’তে আবেদি পেলেসহ এবারের তিন বিজয়ী পায়ের ছাপ দেবেন আগামী ১০ অক্টোবর। ওয়েবসাইট।