এবার পোলার্ড জেতালেন মুম্বাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের হ্যাটট্রিক করা হলো না রাজস্থানের। এক কাইরন পোলার্ডের কাছেই হেরে গেল দলটি। ব্যাটিংয়ে ৬৪ রানের পর বল হাতে ৪ উইকেট। কাল আইপিএলের একমাত্র ম্যাচে পোলার্ডই ২৭ রানে জেতালেন মুম্বাই ইন্ডিয়ানসকে। চার ম্যাচে তিন জয় পাওয়া মুম্বাই ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের এক নম্বর দল। টস হেরে প্রথম ব্যাট করা মুম্বাই করেছিল ৬ উইকেটে ১৯৭ রান। ৬ চার ও ৪ ছয়ে ৩৩ বলে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেছিলেন কাইরন পোলার্ড। এ ছাড়া ৩২ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন আমবাতি রাইডু। চতুর্থ উইকেটে ৯৬ রানের জুটি গড়েছিলেন রাইডু-পোলার্ড জুটি। জবাবে ১৯.৩ ওভারে ১৭০ রানে অলআউট রাজস্থান। ৭ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়া দলটিকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল আজিঙ্কা রাহানে (৪০) ও ওয়াইস শাহর (৭৬) ৮২ রানে জুটি। ১৩৪ রানে ৪২ বলে ৫ ছক্কায় ৭৬ রান করা শাহর বিদায়ের পরই ভেঙে পড়ে রাজস্থানের ইনিংস। ওয়েবসাইট।