এবার প্রধানমন্ত্রীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালি অনেকটা তাঁর দ্বিতীয় বাড়ির মতো। আবার সেই ইতালিতেই ম্যারাডোনার ওপর খ্যাপা মানুষও কম নেই। এবার সেই তালিকায় যোগ হয়েছে দেশটির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার নাম। পাওনা করের জন্য ডিয়েগো ম্যারাডোনাকে বারবার তাগাদা দিচ্ছে ইতালির কর বিভাগ। সাবেক নাপোলি তারকার বিরুদ্ধে ইতালির আদালতে মামলাও করেছে তারা। এসব কারণেই কি না এবার ইতালিতে যাওয়ার পর খেপে গিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে কর বিভাগের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এটা দেখেই খেপেছেন ইতালির প্রধানমন্ত্রী। ম্যারাডোনা অবশ্য অজুহাত দাঁড় করিয়ে ফেলেছেন। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নাকি ওই অঙ্গভঙ্গি করেননি! এএফপি।