প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দেশ হল্যান্ড তো আছেই, স্পেন, জার্মানির পর কোচিং করিয়েছেন ইংল্যান্ডেও। মাতৃভাষা ডাচ ছাড়াও তাই স্প্যানিশ, ইংলিশ বা জার্মানেও দারুণ চোস্ত লুই ফন গাল। কিন্তু চারটি ভাষা জেনেও ম্যানচেস্টার ইউনাইটেডে হিমশিম খেয়ে যাচ্ছেন। ফ্রান্সে কখনো কোচিং করানো হয়নি, ফরাসি ভাষাতেও তাই খুব একটা সড়গড় নন ডাচ কোচ। এদিকে আবার দলের নতুন সদস্য অ্যান্থনি মার্শাল ফ্রেঞ্চ ছাড়া কিছু বলতে পারেন না। ফন গালকে তাই সাহায্য নিতে হচ্ছে দলের দুই ফ্রেঞ্চভাষী মরগান স্নেইডারলিন ও মারুয়ানে ফেলাইনির। এরই মধ্যে ১৯ বছর বয়সী মার্শাল তিন গোল করে ফেলেছেন, ভালো করে ফরাসি ভাষাটা শিখে নেওয়ার তাগিদ নিজে থেকেই পাচ্ছেন ফন গাল! ইএসপিএন।