এবার ফুটবলেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাওমি ওয়াটস
নাওমি ওয়াটস

হলিউডের রুপালি জগতে বাস নাওমি ওয়াটসের। কিন্তু দুবার অস্কারে মনোনয়ন পাওয়া এই অভিনেত্রীর দেখা মিলতে পারে এবার ফুটবল মাঠেও। সম্প্রতি ওয়েলসের তৃতীয় বিভাগের ক্লাব গ্ল্যানট্রায়েথ এফসির সাম্মানিক সভাপতি করা হয়েছে ওয়াটসকে। মৌসুমের শুরুতেই ক্লাবটির সাবেক সভাপতি দায়িত্ব ছেড়ে দেন, এর পর থেকেই উপযুক্ত কারও হাতে দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা করছিল ক্লাবটি। শৈশবের তিনটি বছর ওয়েলসের লানগেফনিতে কাটিয়েছেন ওয়াটস। সে সুবাদে তাঁকেই অনুরোধ করা হয়েছিল সম্মানসূচক পদটি গ্রহণ করার জন্য। নিজের শিকড়ে ফেরার এ রকম সুযোগ হাতছাড়া করেননি এই অভিনেত্রী। খুশিমনেই গ্রহণ করেছেন আলংকারিক এই পদ। দায়িত্ব তো পেলেন, এবার ক্লাবের ভাগ্যে কি কোনো পরিবর্তন আনতে পারবেন ওয়াটস? ম্যাচপ্রতি ৪০ জন দর্শক আসে গ্ল্যানট্রায়েথের খেলা দেখতে; আশার বেলুন তাই অতটা উড়ছে না। অবশ্য ‘কিং কং’কে সামলেছেন যিনি, তিনিই তো পারেন অসম্ভবকে সম্ভব করতে! মেইল অনলাইন।