এবার ফেডারেশন শিল্ড হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপ দিয়ে এবারের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা ২৫ অক্টোবর। ফেডারেশন শিল্ড নাম নিয়ে গতবার এই টুর্নামেন্টের বাছাইপর্ব হয়েছিল ঢাকার বাইরে ফেনী, যশোরে। এবার ওটা হচ্ছে না। ২০টি দলকে নিয়ে এবার সরাসরি ফেডারেশন কাপের খেলা হবে ঢাকার বঙ্গবন্ধু, কমলাপুর ও আর্মি স্টেডিয়ামে। জানা গেছে বাফুফে সূত্রে।