এবার বিতর্কে পাকিস্তানি নির্বাচকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক আর বিতর্ক। পাকিস্তান ক্রিকেটে বিতর্কের যেন শেষ নেই। এবার বিতর্কে জড়ালেন পাকিস্তানি নির্বাচকেরা। আর এর কেন্দ্রে রয়েছেন প্রধান নির্বাচক মহসিন খান।বিতর্কের কারণ—পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে আয়োজিত ক্যাম্পে শেষ মুহূর্তে কয়েকজন ক্রিকেটারের অন্তর্ভুক্তি। আর এর ধারাবাহিকতায় প্রধান নির্বাচকের করা মন্তব্য।ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় এই ক্রিকেটাররা ক্যাম্পে অংশ নেওয়ার যোগ্য নন। অতিরিক্ত ক্রিকেটারদের আবাসনের ব্যবস্থাই-বা কীভাবে করা হবে এই প্রশ্নে প্রধান নির্বাচকের দাবি, ক্যাম্পে শেষ মুহূর্তে ক্রিকেটারদের অন্তর্ভুক্তির ব্যাপারের জানেন না তিনি!মহসিন খানের দাবি সত্যি হলে বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়াবে সন্দেহ নেই। কারণ ক্যাম্পে কোন ক্রিকেটাররা অংশ নেবেন, তা যদি প্রধান নির্বাচক না জানেন, তাহলে কীভাবে অন্তর্ভুক্ত হলেন ওই ক্রিকেটাররা?মহসিন খানের বক্তব্যের সূত্র ধরে পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটসম্যান বাসিত আলীর প্রশ্ন, ‘ক্যাম্পে আসা ক্রিকেটারদের সম্পর্কে প্রধান নির্বাচকই যদি না জানেন, তাহলে নির্বাচকদের কাজ কি? নির্বাচকদের পাশ কাটিয়ে কার নির্দেশে ক্যাম্পে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রিকেটাররা?’ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, নির্বাচকদের সঙ্গে বোর্ডের বেশ সমন্বয়হীনতা রয়েছে। ক্রিকেটারদের তালিকাসহ জাতীয় চুক্তির জন্য তাঁদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করেছিলেন নির্বাচকেরা। কিন্তু বোর্ড এখন নির্বাচকদের শুধু ক্রিকেটারদের তালিকা করার জন্য বলেছে। কোন ক্রিকেটারকে কোন ক্যাটাগরিতে রাখা হবে, এই সিদ্ধান্ত নেবে বোর্ড। ওয়েবসাইট।