এবার বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব চন্দরপালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বোর্ড ও সিনিয়রর খেলোয়াড়দের দ্বন্দ্ব এখন তুঙ্গে। বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে ক্যারিবীয় দলের হয়েই খেলার সব উত্সাহ হারিয়ে ফেলেছে ক্রিস গেইল। এবার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাত্কার দিয়ে কারণ-দর্শানোর নোটিশ পেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপাল।সেই সাক্ষাত্কারে অবশ্য তেমন কিছু বিস্ফোরক মন্তব্য করেননি চন্দরপাল। কেবল বলেছেন, তাঁর ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্টের অত্যধিক খবরদারির কথা, বলেছেন, খারাপ ফর্মের সময় তাঁর ব্যাটিং স্থান নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার কথা। এ ব্যাপারগুলো যে চন্দরপাল মনে-প্রাণে মেনে নিতে পারেননি—সেই কথাগুলোই ক্ষোভের সঙ্গে বলেছিলেন সেই সাক্ষাত্কারে।সাক্ষাত্কারটি প্রচার হয়েছে কি হয়নি, কঠোর ভাষায় একটি সতর্কীকরণ ও কারণ দর্শানো নোটিশ পৌঁছে গেছে দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সেবা দিয়ে যাওয়া এই অভিজ্ঞ খেলোয়াড়টির কাছে।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারের স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, ‘আপনি আমাদের পূর্বানুমতি ছাড়া একটি সাক্ষাত্কার অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেটি আমাদের চিন্তিত করেছে।’সেখানে আরও বলা হয়েছে, ‘আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের অনুমতির ধার না ধেরেই সেই সাক্ষাত্কারে অংশ নিয়েছেন, যেটা আপনার কেন্দ্রীয় চুক্তির আচরণবিধির ঘোরতর বিরোধী।’‘সেখানে আপনি এমন কিছু বলেছেন, যার মাধ্যমে আপনি আচরণবিধি ভঙ্গের অপরাধে উদ্যত হয়েছেন।’শেষ খবর পাওয়া পর্যন্ত চন্দরপাল এই নোটিশের জবাব দেননি। ওয়েবসাইট।