এবার ব্রাজিলের মাঠে আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এক গাদা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। দর্শনীয় ফুটবলের পসরা সাজিয়ে মাঠে নামবে বার্সেলোনা, এসি মিলান, চেলসি, আর্সেনাল। এরই ভিড়ে কিন্তু একটা প্রীতি ম্যাচ কৌতূহল জাগাচ্ছে। ‘প্রীতির’ চাদরে মোড়ানো দ্বৈরথটি যে ব্রাজিল-আর্জেন্টিনার!আজ আবার ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ। আজ মানে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টা ৫০ মিনিটে। দুই সপ্তাহের ব্যবধানে আজ দ্বিতীয় বার ‘প্রীতির’ বন্ধনে আগুন-লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি। মুখোমুখি লড়াইয়ে ৩৪-৩৩-এ এগিয়ে থেকে ১৪ সেপ্টেম্বর নিজেদের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি। ফলে আজ মানো মেনেজেসের ব্রাজিল আবারও সুযোগ পাচ্ছে মুখোমুখি লড়াইয়ের হিসাবে সমতা ফেরানোর।৯১ ম্যাচে আর্জেন্টিনার ৩৪ জয়, ব্রাজিলের ৩৩। নিজেদের মাঠে আজ ব্রাজিল পারবে সমতা ফেরাতে? কোচ মেনেজেসের কাছে ব্রাজিলিয়ানদের প্রত্যাশা কিন্তু বড়ই। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে ফুটবলীয় প্রত্যাশাটা এমনিতেই বড়। তিন বছর পর বিশ্বকাপ ব্রাজিলেই। দলকে ঘিরে তাদের প্রত্যাশার পারদ এখনই অনেক উঁচুতে।ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর বেলেমের ম্যাচটি তাই মেনেজেসের জন্য একরকম চ্যালেঞ্জ। ম্যাচটা জিততে ব্রাজিল কোচ দল সাজিয়েছেন ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের দিয়ে। নেইমার-রোনালদিনহোর মতো তারকাকে কিন্তু তার পরও পাচ্ছেন। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে বারুদের ঝাঁজ সব সময়ই থাকে। আর্জেন্টিনার জন্য ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ, আগামী মাসেই যে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব।ক্লাবের ব্যস্ততার কারণে ইউরোপিয়ান লিগগুলোতে খেলা ফুটবলারদের এই ম্যাচেও নিতে পারেননি আলেজান্দ্রো সাবেলা। তবে এই ম্যাচে আর্জেন্টাইন লিগে খেলা ফুটবলারদের পাশাপাশি ব্রাজিলিয়ান লিগে খেলাদেরও সুযোগ দিয়েছেন। ইন্টারন্যাসিওনালের পাবলো গুইনাজু, মারিও বোলাত্তি, আন্দ্রেস ডি আলেসান্দ্রো এবং ক্রুজেইরোর প্লে-মেকার ওয়াল্টার মনটিল্লো—চারজনই আছেন সাবেলার দলে।গুইনাজু দলে ফিরলেন ছয় বছর পর। ২০০৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলা মনটিল্লো জাতীয় দলে ডাক পেলেন প্রথম। তাঁরাও নিশ্চয়ই কোচের আস্থার প্রতিদান দিতে চাইবেন! সাবেলার মাথায় ঘুরপাক খাচ্ছে, ৭ অক্টোবর চিলি ও ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটি। দলের আত্মবিশ্বাস বাড়াতে আজ তাই জয়ই চান তিনি। ওয়েবসাইট।