এবার ভালোই লড়ছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ শেষ হয়ে গেছে প্রথম দুই টেস্টেই। অস্ট্রেলিয়ার দাপটের সামনে স্রেফ উড়ে গেছে শ্রীলঙ্কা। সিডনিতে নতুন বছরের প্রথম আর সিরিজের শেষ টেস্টে দেখা গেল নতুন কিছু—শ্রীলঙ্কার ‘লড়াই’।দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ৪৮ রানে এগিয়ে। তবে সেটি অস্ট্রেলিয়াকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। হাতে মাত্র ৪ উইকেট। সিডনিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড যে ২৮৭—এই তথ্যটাও মাইকেল ক্লার্কের অজানা থাকার কথা নয়। আজ তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার শেষ ৪ উইকেট তুলে নিতে পারলে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার মোটামুটি একটা স্কোরও অস্ট্রেলিয়ার কাজটা খুব সহজ রাখবে না।অস্ট্রেলিয়াকে এমন অস্বস্তিতে ফেলার মূলে দুটি রানআউট। ষষ্ঠ ওভারে এড কাওয়ান রানআউট হয়েছেন, পরে শেষ টেস্ট খেলতে নামা মাইক হাসিও। শুরুতেই কাওয়ানকে হারানোর ধাক্কাটা অবশ্য টের পেতে দেয়নি ডেভিড ওয়ার্নার ও ফিল হিউজের ১৩০ রানের জুটি। ওয়ার্নার খেলেছেন ওয়ার্নারের মতোই। যদিও ৩৭ বলে ফিফটি করার পর তাঁর ব্যাটে মারমার-কাটকাট ভাবটা একটু কমে আসে। নিয়মিত বোলাররা ব্যর্থ হওয়ার পর জুটিটা ভেঙেছেন খণ্ডকালীন অফ স্পিনার তিলকরত্নে দিলশান। লং অফে ক্যাচ দিয়ে টানা চতুর্থ ইনিংসে ফিফটি করেও সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার।সিরিজে দ্বিতীয় বার আশির ঘরে আউট হয়ে সেঞ্চুরি না পাওয়ার দুঃখে পুড়েছেন হিউজও। দর্শকদের অবশ্য হিউজের দুঃখে কাতর হওয়ার সময় ছিল না। তারা তখন উঠে দাঁড়িয়েছে ব্যাটিং করতে নামা মাইক হাসিকে অভিনন্দন জানাতে। শ্রীলঙ্কান খেলোয়াড়েরাও গার্ড অব অনার দিয়ে স্বাগত জানিয়েছে হাসিকে। হাসির রানআউটে দায় আছে ক্লার্কের। ধাম্মিকা প্রসাদকে পয়েন্টে ঠেলেই ক্লার্ক সিঙ্গেল নিতে চেয়েছিলেন। অধিনায়কের ডাকে সাড়া দিয়ে দৌড়েছিলেন হাসিও। কিন্তু ডাইভ দিয়েও রক্ষা পাননি। করুনারত্নের থ্রো সরাসরি বেল ভেঙে দিলে রানআউট হাসি (২৫)। দিনের খেলা শেষে রানআউট দুটি নিয়েই আক্ষেপ করলেন হিউজ, ‘আজ দুটি রানআউট হয়েছে আমাদের। সিরিজে বোধ হয় চারটি হলো। এটি নিয়ে কাজ করতে হবে আমাদের।’ওয়ার্নার ও হিউজের পর ফিফটি পেয়েছেন ক্লার্কও। যদিও প্রথম বলেই আউট হয়ে যেতে পারতেন। হেরাথের বলে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দেননি। জয়াবর্ধনেও রিভিউ চাননি। চাইলেই হতো, টিভি রিপ্লেতে দেখা গেছে, বল স্টাম্পেই লাগত।আজ তৃতীয় দিনে টেস্টের ভবিষ্যতের ভালোই আভাস মিলবে। একটা ব্যাপার অবশ্য নিশ্চিত, দিনটির রং হবে গোলাপি। জেন-ম্যাকগ্রা ফাউন্ডেশনের সমর্থনে সিডনি টেস্টের তৃতীয় দিনটির নাম ‘পিংক ডে’। স্টাম্পে গোলাপি রং নিয়েই শুরু হয়েছে টেস্ট। আজ গোলাপি হয়ে যাবে গ্যালারিও। ক্রিকইনফো।