এবার মালয়েশীয় কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জাতীয় হকি দলের জন্য একজন বিদেশি কোচ আনতে পারছে ফেডারেশন। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা ভারতীয় বংশোদ্ভূত মালয়েশীয় কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তির।
ফেডারেশন সূত্রে জানা গেছে, এসেই বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন নতুন কোচ। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড সামনে রেখে প্রথমে ভারতের অজয় কুমার বানসালকে নিয়োগ দিয়েছিল ফেডারেশন। কিন্তু সরকারি চাকরিজীবী বানসাল কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি পাননি। পরে আন্তর্জাতিক হকি ফেডারেশনের অনুদানের কোচ বেলজিয়ান মিশেল কিনানের শরণাপন্ন হয়েছিলেন কর্তারা। কিন্তু তিনিও ব্যস্ত থাকায় মালয়েশিয়ান কোচের সঙ্গে যোগাযোগ করে তাঁকে রাজি করিয়ে ঢাকা আনা।
দিন তিনেক আগে অবশ্য জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদকে সাময়িকভাবে কোচের দায়িত্ব দেওয়া হয়। বিদেশি কোচ পাওয়ায় মামুনুর এখন সহকারী হিসেবে থাকবেন।