এবার মাসকারেনহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই অপরাধে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের ক্রিকেটার আজিম রফিক। নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরও রেহাই পাননি জাতীয় দলের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। এই ধারাবাহিকতায় এবার ইসিবির কাঠগড়ায় অলরাউন্ডার দিমিত্রি মাসকারেনহাস। খুব শিগগির বোর্ডের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।ইসিবির এক মুখপাত্র বলেছেন, ‘ঘটনাটা আমরা অবহিত হয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখছি।’ পিটারসেনদের অপরাধের মতো একই প্রকৃতির হলেও হাম্পশায়ারের এই অলরাউন্ডারের অপরাধ বোর্ডের কাছে একটু বেশিই গুরুত্ব পাওয়ার কথা। কারণ, টুইটারে দিমিত্রি খোঁচাটা দিয়েছেন স্বয়ং প্রধান নির্বাচক জিওফ মিলারকে। ওয়েবসাইট।