এবার মুখ খুললেন টেইলর
ক্রিস গেইল নাকি জাতীয় দলের দায়িত্ব অবহেলা করে আইপিএলে খেলছেন। একই অভিযোগ রয়েছে ফাস্ট বোলার জেরোম টেইলরের বিরুদ্ধেও। গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এবার গেইলের পথে হাঁটলেন সতীর্থ টেইলরও।টেইলরের অভিযোগ, ইনজুরিতে থাকার সময় বোর্ড তাঁর কোনো খোঁজ-খবর নেয়নি। কিন্তু পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলতে ভারতে আসার পরই তাঁর খোঁজ করেন বোর্ডের কর্মকর্তারা।‘ইনজুরি কাটিয়ে আমি তখন দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে ছিলাম। বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছিল না। দলে ফেরার জন্য অনাপত্তি সনদ দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম আমি। তবু নিশ্চিত ছিলাম না, আমাকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নেওয়া হবে না। বাধ্য হয়ে আমি আইপিএলে আসার সিদ্ধান্ত নিই। দলে ঠাঁই পাওয়ার অনিশ্চিত অপেক্ষায় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না।’ নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন টেইলর।ইনজুরির কারণে সদ্যসমাপ্ত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ৩০ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না টেইলর। সেই ইনজুরির সময় বোর্ডের আচরণের সমালোচনা করে টেইলর বলেন, ‘এখানে আসার আগে কেউ আমার ইনজুরির খোঁজ নেয়নি। যখনই আমি ভারতে এলাম, তখনই ফিটনেস সম্পর্কে জানতে আমার সঙ্গে যোগাযোগ করে বোর্ড।’ ওয়েবসাইট।