এবার মুশফিকের একাডেমি বগুড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ক্রিকেটারদের একাডেমি প্রতিষ্ঠা নতুন নয়। বিভিন্ন সময় জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যেই একাডেমি করেছেন খালেদ মাসুদ, রাজিন সালেহ আর ইমরুল কায়েস। এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন মুশফিকুর রহিমও। নিজ শহর বগুড়ায় একটি ক্রিকেট একাডেমি খোলার পরিকল্পনা করেছেন জাতীয় দলের অধিনায়ক।একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগে মুশফিকের সঙ্গে আছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার শফিউল ইসলাম। কাল টেলিফোনে এমন উদ্যোগের কারণ ব্যাখ্যা করলেন শফিউল, ‘বগুড়ায় প্র্যাকটিস করার সে রকম জায়গা নেই। স্টেডিয়ামের পাশের একটা মাঠে তাই আমাদের একাডেমি করার ইচ্ছা। এ জন্য মুশফিক ভাই ক্রিকেট বোর্ডের সাহায্য চেয়ে একটা চিঠিও দিয়েছেন।’একাডেমি প্রতিষ্ঠার অনুপ্রেরণা জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদের কাছ থেকেই পেয়েছেন মুশফিক-শফিউলরা। তবে রাজশাহীর ওই একাডেমির মতো বড় কিছু করতে হলে স্পনসর পাওয়া জরুরি—এমনটাই মনে করেন শফিউল।