এবার মেসি গোল পাবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে অপয়া তেরোর গেরোতে আটকা পড়েছেন, লিওনেল মেসির সামনে সুযোগ এসেছে খুলে ফেলতে সেই জট। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ গোলটি করেছিলেন যাদের বিপক্ষে, সেই স্পেনের সঙ্গেই যে আর্জেন্টিনার পরের ম্যাচ।গত বছর নভেম্বরে স্পেনে গিয়ে একটা প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ২-১ গোলে হেরে আসা ওই ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন মেসিই। তাঁর ১৩ নম্বর আন্তর্জাতিক গোল। এরপর ক্লাবের জার্সি গায়ে গোলের ফল্গুধারা অটুট ছিল, কিন্তু সেই ‘১৩’ গত এই ১০ মাসে আর ‘১৪’ হলো না। কে জানে, বার্সার জাতীয় গায়ে গত দুই ম্যাচে চার গোল করে আসা স্পেনের ম্যাচটাই সেই চক্র ভাঙার উপলক্ষ কি না!আগামী মঙ্গলবার বার্সা-সতীর্থদের মুখোমুখি হবেন। মেসির বিশ্বাস, দারুণ আক্রমণাত্মক একটা ম্যাচই উপহার দেবে দুদল, ‘ম্যাচটা আক্রমণাত্মক হবে। দুদলই ভালো খেলার চেষ্টা করবে।’ স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু মেসি জানাচ্ছেন, জাভি-ইনিয়েস্তারা সমীহ করে আর্জেন্টিনাকে। এই ম্যাচেই নাকি ঠিক হয়ে যাবে কোচ হিসেবে সার্জিও বাতিস্তার ভবিষ্যৎ। এই ম্যাচ দিয়ে দলের ভবিষ্যৎ গতিপথও ঠিক হবে বলে মনে করেন মেসি, ‘সামনেই কোপা আমেরিকা। এরই মধ্যে দলটাকে গুছিয়ে ফেলতে হবে আমাদের।’ ওয়েবসাইট।