এবার ম্যাথুস পারলেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল পার্থে যেন দুই বছর আগের ‘মেলবোর্ন’ ফিরিয়ে এনেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। বারবার তাই একটা প্রশ্নই উঠল—সেবার পেরেছেন, এবার কি পারবেন?গত সিবি সিরিজে মেলবোর্নে ২৪০ তাড়া করতে গিয়ে ১৩২ রানে ৮ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। নবম উইকেটে মালিঙ্গার সঙ্গে ১৩২ রানের অবিশ্বাস্য জুটি গড়ে ম্যাচ জিতিয়েছিলেন ম্যাথুস। কাল পার্থেও এমন একটা জুটি গড়লেন এই অলরাউন্ডার। তবে নবম উইকেটের বদলে সেটি হলো শেষ জুটিতে। মালিঙ্গার বদলে সঙ্গী ধাম্মিকা প্রসাদ। আরেকটি অবিশ্বাস্য জয় প্রায় এনেই দিয়েছিলেন। শেষ পর্যন্ত পারলেন না! অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৫ রানে হেরে গেল শ্রীলঙ্কা।ওয়াকায় ১৭ ম্যাচের ১৫টাই হেরেছে শ্রীলঙ্কা, সর্বশেষ নয় ম্যাচেই হার। কাল শুরুতে মনে হচ্ছিল এবার ফলটা অন্য রকম হতেও পারে। বোলারদের কাঁধ মিলিয়ে লড়াই অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলেছিল ২৩১ রানেই। ৮১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজিটা এনে দেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। সমান ২ উইকেট করে নিয়েছেন শ্রীলঙ্কার ৫ বোলার। তার পরও ৯ ওভারে ৩৭ রান দিয়ে তাঁদের মধ্যে ‘সেরা’ ম্যাথুসই। তখনো বোঝা যায়নি, ব্যাট হাতেও দলকে আরও অনেক কিছু দিতে হবে তাঁকে।মাঝারি স্কোরটাই অনেক বড় বানিয়ে ফেলেন অস্ট্রেলিয়ান বোলাররা। ১০০ তোলার আগেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। এরপর ৩৩ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকেই পড়ে। নবম ব্যাটসম্যান হিসেবে মালিঙ্গা যখন আউট হলেন, জয় তখনো ৫২ রানের দূরত্বে।এর পরই ম্যাথুসের সেই ‘মেলবোর্ন’ ইনিংসের পুনর্জন্ম। একাই দলকে টেনে নিয়ে গেলেন শেষ ওভারে। দরকার ছিল ১৮ রান। প্রথম দুই বলে চার-ছয়ে ১০! পরের দুই বলে ২ রান। শেষ দুই বলে দরকার ৬। পুরো গ্যালারিতে শিহরণের স্রোত। শ্রীলঙ্কানদেরই বেশি উল্লসিত দেখাচ্ছে। কিন্তু না, স্টার্ককে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে ক্যাচ দিলেন ম্যাথুস! ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া : ৪৯.১ ওভারে ২৩১/১০ (ক্লার্ক ৫৭, ক্রিস্টিয়ান ৩৩, ডেভিড ২৭, ম্যাকাই ২৫, মাইক ২৩; ম্যাথুস ২/৩৭, কুলাসেকারা ২/৩৯, মালিঙ্গা ২/৪৮)। শ্রীলঙ্কা: ৪৯.৫ ওভারে ২২৬/১০ (ম্যাথুস ৬৪, দিলশান ৪০, চান্ডিমাল ৩৭, সাঙ্গাকারা ২২; ডোহার্টি ২/২৪, ক্রিস্টিয়ান ২/৪৭, স্টার্ক ২/৫০)। ফল: অস্ট্রেলিয়া ৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মাইকেল ক্লার্ক।