এবার ম্যান ইউ ছাড়ার হুমকি প্যাট্রিক এভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক দিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ওয়েইন রুনি। তবে রুনির সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করে সেই ধাক্কা সামলে উঠতে না-উঠতেই আবারও সেই একই সমস্যার মুখে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই ক্লাবটি। রুনির মতো এবার ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার প্যাট্রিক এভরা।২০০৬ সালে ফরাসি ক্লাব মনাকো থেকে ম্যান ইউয়ে আসার পর ক্লাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এভরা। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড রক্ষণভাগের একজন অপরিহার্য খেলোয়াড় হিসেবে। কিন্তু এখন ক্লাবটি যদি শিরোপা জয়ের মতো যোগ্য হয়ে উঠতে না পারে, তাহলে ম্যান ইউ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। ‘প্রিমিয়ার লিগ শিরোপা জেতার মতো শক্তি অর্জন করতে না পারলে আমি আর এখানে খেলব না’, বলেছেন এভরা। তবে প্রত্যেক খেলোয়াড়ই যদি তাঁদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে তাহলে মৌসুম শেষে তার ফল পাওয়া যাবে বলেই মনে করেন এই ফরাসি ডিফেন্ডার।২০০৬-০৭ মৌসুম থেকে টানা তিনবার শিরোপা জিতেছিল ম্যান ইউ। গতবারের শিরোপা গেছে চেলসির ঘরে। চলতি মৌসুমে আট ম্যাচ পরে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।—মেইল অনলাইন