এবার রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির সঙ্গে অল্পবিস্তর সংশ্লিষ্টতা বছর দুয়েক ধরে। এই তো কিছুদিন আগে ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থীদের হয়ে প্রচারণাও চালিয়েছেন সোল ক্যাম্পবেল। সাবেক আর্সেনাল ও টটেনহাম ডিফেন্ডার এবার নিজেই নামতে চান নির্বাচনে। আগামী বছর লন্ডনের মেয়র নির্বাচনে কনজারভেটিভ পার্টির হয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা তাঁর। কাজটা যে সহজ হবে না সেটা জানেন ৪০ বছর বয়সী সাবেক ইংলিশ সেন্টারব্যাক। কনজারভেটিভ পার্টি থেকেই মেয়র পদে লড়তে ইচ্ছুক আরও কয়েকজন। মনোনয়ন পেতে আগামী মাসে টেলিভিশন বিতর্কেও অংশ নিচ্ছেন ক্যাম্পবেল। তবে প্রচারণা শুরু করেছেন এখন থেকেই, ‘আমি খেটে খাওয়া মানুষদের একজন। এ পর্যন্ত আসা আমার জন্য সহজ ছিল না। এবার চাই কিছু ফিরিয়ে দিতে।’ ক্যাম্পবেলকে কি সেই সুযোগটা দেবেন লন্ডনবাসীরা? এএফপি।