এবার রিওতে চোখ বোল্টের
দেড় শ মিটারের পরেই আপনি বুঝতে পারবেন জিতছেন নাকি হারছেন। আমি একবার ফিরে তাকালাম এবং ওয়ারেনকে (উইয়্যার) দেখলাম। ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। অন্যপাশে তাকালাম, দেখি কেউ নেই।নিজের মুখে আরও একবার ২০০ মিটার জয়ের গল্পটা শোনালেন উসাইন বোল্ট। কোচ নাকি দৌড় শুরুর আগেই বলে দিয়েছিলেন, সহজেই জেতা গেলে রেকর্ডের জন্য বেশি কষ্ট করার দরকার নেই! শেষ দিকে এসে উসাইন বোল্টের তাই গা-ছাড়া ভাব। তার পরও বছরের সেরা টাইমিং (১৯.৬৬ সে.), তার পরও ২০০ মিটারে আরও একবার সহজ জয়। চাইলেই হয়তো রেকর্ড গড়ে জিততে পারতেন। কিন্তু রেকর্ডের পেছনে না ছুটে শুধু শিরোপা জিতেই খুশি বোল্ট, ‘আমার কাছে জেতাটাই বড় কথা। আমি টাইমিং নিয়ে এত ভাবি না। যদি ২০ সেকেন্ড সময় নিয়েও ২০০ মিটার জিতি, তার পরও আমি খুশি। আমি নিজেকে কিংবদন্তি হিসেবে দেখতে চাই।’উসাইন বোল্ট কি ইতিমধ্যেই সেটা হয়ে যাননি? ২০০ মিটারের পর ১০০ মিটার রিলের সোনা জিতে তিনি এখন কার্ল লুইস আর মাইকেল জনসনের পাশে। একই সঙ্গে ১০০ মিটার ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়া প্রথম অ্যাথলেটও তিনি। ইতিহাসের দ্রুততম মানব হিসেবে তাঁকে মেনে নিয়েছেন প্রায় সবাই। কিন্তু কী আশ্চর্য, বোল্ট এত কিছুর পরও অতৃপ্ত, ‘আমি সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হতে চাই। আমার পরবর্তী লক্ষ্য পরের অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটারে জয়। যেটা আগে কেউ করতে পারেনি।’তার আগে কেউ পরপর দুই অলিম্পিকে ‘ডাবল’ (১০০ ও ২০০ মিটারে সোনা) জিততে পারেননি। ২০১৬ সালে রিও ডি জেনিরোতে যদি সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেন তাহলে বোল্ট হবেন পরপর তিন অলিম্পিকে ডাবলজয়ী ইতিহাসের প্রথম ও একমাত্র অ্যাথলেট। সামনের সপ্তাহে ২৭-এ পা দিচ্ছেন। ফলে সিপ্রন্টার হিসেবে বয়সটাও খুব বেশি হয়ে যাবে না। নিজের এই ফিটনেসটা কত দিন ধরে রাখতে পারেন এ নিয়েই তাঁর এখন যত ভাবনা, ‘আমার বয়স হচ্ছে। চোটের কারণে এই মৌসুমেও কয়েক সপ্তাহ বাইরে কাটিয়েছি। দ্রুত দৌড়ানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমার মূল লক্ষ্য তাই যতটা সম্ভব চোট থেকে দূরে থাকা।’১০০ ও ২০০ মিটারের রাজা তো তিনি অনেক দিন ধরেই। সাবেক মার্কিন অ্যাথলেট মাইক পাওয়েলের মতো অনেকে পরামর্শ দিচ্ছেন সঙ্গে লং জাম্পটাও চেষ্টা করে দেখার। কিন্তু চোট থেকে দূরে থাকতে চান বলে আপাতত এই পরামর্শ মোটেই কানে তুলছেন না বোল্ট, ‘আমার লক্ষ্য রিও অলিম্পিক। লং জাম্প দিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারি না।’ এএফপি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট তিনবার ২০০ মিটার জয়ী প্রথম অ্যাথলেট উসাইন বোল্ট। দুবার করে জিতেছেন যুক্তরাষ্ট্রের মাইকেল জনসন ও ক্যালভিন স্মিথ দুবার ১০০ ও ২০০ মিটারের ‘ডাবল’ জয়ের একমাত্র কীর্তিও তাঁর ৫টি ব্যক্তিগত সোনা জিতে বোল্ট ছুঁয়েছেন কার্ল লুইস ও কেনেনিসা বেকেলেকে। মাইকেল জনসন ও সের্গেই বুবকা অবশ্য এখানে এগিয়ে (৬টি) ৮টি সোনা জয়ও রেকর্ড। এই রেকর্ডে অবশ্য তাঁর সঙ্গী কার্ল লুইস ও মাইকেল জনসন চূড়ান্ত পদক তালিকা সোনা রুপা ব্রোঞ্জরাশিয়া ৭ ৪ ৬যুক্তরাষ্ট্র ৬ ১৩ ৬জ্যামাইকা ৬ ২ ১কেনিয়া ৫ ৪ ৩জার্মানি ৪ ২ ১ইথিওপিয়া ৩ ৩ ৪ব্রিটেন ৩ ০ ৩চেক প্রজাতন্ত্র ২ ০ ১ইউক্রেন ২ ০ ১ফ্রান্স ১ ৩ ১পোল্যান্ড ১ ২ ০কলম্বিয়া ১ ০ ০ক্রোয়েশিয়া ১ ০ ০আয়ারল্যান্ড ১ ০ ০নিউজিল্যান্ড ১ ০ ০সুইডেন ১ ০ ০ত্রিনিদাদ ও টোবাগো ১ ০ ০উগান্ডা ১ ০ ০(কমপক্ষে যারা একটি সোনা জিতেছে)৮ সোনাকার্ল লুইস তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে জিতেছিলেন ৮টি সোনা। মাইকেল জনসনকে ৮টি সোনা জিততে নামতে হয়েছিল ৫টি আসরে। মস্কোতে ৩টি সোনা জিতে উসাইন বোল্ট ছুঁয়ে ফেললেন এই দুজনকে। মেয়েদের মধ্যে অবশ্য ৮টি সোনা আছে মার্কিন সিপ্রন্টার অ্যালিসন ফেলিক্সেরও। কার্ল লুইসহেলসিঙ্কি ১০০ মি. ১৯৮৩ ৪–১০০ মি. রিলে লং জাম্পরোম ১০০ মি.১৯৮৭ ৪–১০০ মি. রিলে লং জাম্পটোকিও ১০০ মি. ১৯৯১ ৪–১০০ মি. রিলেমাইকেল জনসনটোকিও ১৯৯১ ২০০ মি. স্টুটগার্ট ৪০০ মি. ১৯৯৩ ৪–১০০ মি. রিলেগোটেনবার্গ ২০০ মি., ৪০০ মি. ১৯৯৫ ৪–১০০ মি. রিলেএথেন্স ১৯৯৭ ৪০০ মি. সেভিয়া ১৯৯৯ ৪০০ মি. উসাইন বোল্টবার্লিন ১০০ মি. ২০০৯ ২০০ মি. ৪–১০০ মি. রিলেদেগু ২০০ মি. ২০১১ ৪–১০০ মি. রিলে মস্কো ১০০ মি. ২০১৩ ২০০ মি. ৪–১০০ মি. রিলেগতকালের সোনাজয়ীরাজ্যাভেলিন থ্রো (মহিলা)ক্রিস্টিনা ওবেরগফোল (জার্মানি)৬৯.০৫ মিটার ট্রিপল জাম্প (পুরুষ)টেডি তামগো (ফ্রান্স)১৮.০৪ মিটার১৫০০ মিটার (পুরুষ)আসবেল কিপরপ (কেনিয়া)৩ মিনিট ৩৬.২৮ সেকেন্ড৮০০ মিটার (মহিলা)ইউনিস জেপকোয়েচ সুম (কেনিয়া)১ মিনিট ৫৭.৩৮ সেকেন্ড৪–১০০ মিটার রিলে (মহিলা)জ্যামাইকা ৪১.২৯ সেকেন্ড৪–১০০ মিটার রিলে (পুরুষ)জ্যামাইকা৩৭.৩৬ সেকেন্ড