এবার রুনির যৌন কেলেঙ্কারি ফাঁস!
আগের সংখ্যায় পাকিস্তানি ক্রিকেটারদের স্পট কেলেঙ্কারি ফাঁস করে বোমা ফাটিয়েছিল সাপ্তাহিক ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। পত্রিকাটি জানিয়ে রেখেছিল, পরবর্তী সংখ্যায়ও বোমা ফাটানোর মতো খবর নিয়ে আসবে তারা। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ রোববার পত্রিকাটি ফাঁস করেছে ওয়েইন রুনির যৌন কেলেঙ্কারির খবর।ব্রিটিশ ট্যাবলয়েডটি জানায়, গত বছর ওয়েইন রুনির স্ত্রী কলিন অন্তঃসত্ত্বা থাকার সময় যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিল ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ওয়েইন রুনির! জেনি থমসন নামের ২১ বছর বয়সী এক যৌনকর্মী গতকাল শনিবার রাতে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কাছে একটি পাঁচ তারকা হোটেলে কয়েক মাস ধরে রুনির সঙ্গে যৌন সম্পর্ক চলার বিষয়টি স্বীকার করেছেন।জেনির দাবি, স্ত্রী অন্তঃসত্ত্বা থাকার পরও অন্য নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রুনির মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছিল না। টাকার বিনিময়ে নিজের কাম-তৃষ্ণা মেটানোই তাঁর কাছে সব সময় বড় মনে হয়েছে। রুনির সঙ্গে ইংল্যান্ড দলের পার্টিতেও অংশ নিয়েছেন তিনি। দলের কয়েকজন ফুটবলারও তাঁদের এই মেলামেশা দেখেছেন।রুনির সঙ্গে পরিচয় ও ঘটনার বিবরণে জেনি বলেন, ‘গত বছরের জুনে ম্যানচেস্টার ২৩৫ ক্যাসিনোতে আমাদের সাক্ষাৎ হয়। সঙ্গীদের সঙ্গে ভিআইপি গ্যালারিতে আমি ছিলাম। সেখানে সতীর্থ রিও ফার্ডিন্যান্ডসহ কয়েকজনের সঙ্গে মদ খাচ্ছিলেন রুনি। তাঁরা কথা বলার জন্য আমাদের ডাকেন। একপর্যায়ে টয়লেটে সিগারেট খাওয়ার ভান করে আমাদের মধ্যে মোবাইল নম্বর বিনিময় হয়। তখনো রুনি জানতেন না, আমার পেশা আসলে কী।’জেনি বলেন, ‘কিছুক্ষণ পর রুনি আমার সঙ্গে একান্তে কথা বলার প্রস্তাব দেন। রাত তিনটার দিকে আমি ও আমার বান্ধবীরা ক্যাসিনো ছেড়ে আসার সময় রুনির একটি এসএমএস পাই। এসএমএসে তিনি আমার সঙ্গে যৌন সম্পর্ক করার প্রস্তাব দেন। বিনিময়ে অর্থ দিতে হবে জানালে রুনি লিখেন, ঠিক আছে, এসব নিয়ে সমস্যা হবে না। আমার বান্ধবীও যৌন সম্পর্ক করতে রাজি কি না জানতে চান তিনি।’জেনি আরও বলেন, ‘এক সপ্তাহ পর একটি ফাইভ স্টার হোটেলে রুনির সঙ্গে আমি ও আমার বান্ধবী দেখা করি। সেখানে গেলে রুনি জানান, একই সময়ে দুজনের সঙ্গে মিলিত হতে চান তিনি। আমরা তাঁর কথা মেনে নিই। এ দিনের পর আমার বান্ধবীর সঙ্গে আর দেখা হয়নি রুনির। কিন্তু কিছু দিনের মধ্যে আবারও একই জায়গায় মিলিত হই আমরা। এভাবে চলতে থাকে কয়েক মাস।’জেনি বলেন, ‘আমার সঙ্গে সাক্ষাতে প্রতিবারই তৃপ্ত হয়েছেন রুনি। একবার স্ত্রী কলিনের বিছানায় আমাকে মিলিত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। আমার দাবির চেয়েও অনেক বেশি অর্থ দিতেন এই ফুটবলার। তবে একজন নারী হিসেবে আমি কখনোই এটা মানতে পারতাম না—বিশেষ করে আমি যদি অন্তঃসত্ত্বা থাকতাম।’