এবার রুপা সাবরিনাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে সাফ শ্যুটিংয়ে মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে দলীয় সোনা জিতেছিল বাংলাদেশ। কাল এসএ গেমস শ্যুটিংয়ে সেই ইভেন্টে এল দলীয় রুপা। বাংলাদেশের শ্যুটারদের স্কোর অনেকটা আগের মতোই আছে, তবে ভারতীয়রা ভালো করায় বাংলাদেশের পক্ষে সোনার লড়াই করা সম্ভব হয়নি। ভারতের স্কোর ১৬৮৭, বাংলাদেশের ১৬৬৯।বাংলাদেশের তিনজনের মধ্যে সর্বোচ্চ ৫৬৪ স্কোর সাবরিনা সুলতানার, তৃপ্তি দত্ত করেছেন ৫৫৬, শারমিন শিল্পা ৫৪৯। ব্যক্তিগত রুপার লড়াইয়ে ভারতের হেমা সারথির সঙ্গে একই স্কোর নিয়ে টাই করলেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিয়ে খুশি থাকতে হয়েছে সাবরিনাকে। তাঁর চেয়ে ৪ স্কোর বেশি করে সোনা জিতছেন ভারতের টিম এম মুলে।হ্যান্ডবলের সোনা পাকিস্তানেরচিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে (৩৭-৩১ গোলে) হ্যান্ডবলের সোনা জিতেছে পাকিস্তান। ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।বক্সিংয়ে এগিয়ে চলছে বাংলাদেশবক্সিংয়ের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের পাঁচ বক্সার। আগের দিনই উঠে গিয়েছিলেন মশিউর রহমান। কাল সেমিফাইনাল নিশ্চিত করেছেন আরও চারজন। জিতেছেন নাদিম হোসেন, ফয়সাল মোল্লা। আর ড্র অনুযায়ীই সেমিফাইনালে উঠেছেন জুয়েল আহমেদ ও আবদুর রহিম।স্কোয়াশের সোনাও পাকিস্তানেরহ্যান্ডবলের মতো স্কোয়াশেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সোনা জিতেছে পাকিস্তান। মনসুর জামানের কাছে রবি দিক্ষিতের পর আমির আলতাসের কাছে হেরেছেন ভারতের আরেক খেলোয়াড় গৌরবও। কাল নেপালকে ২-০-তে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।