এবার রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চারবার জিতে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারটি প্রায় নিজের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি। তাঁর সেই রাজত্বে এবার ছেদ টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩ সালের বর্ষসেরা নির্বাচিত হয়ে রিয়ালের পর্তুগিজ উইঙ্গার কাল জুরিখে ফিফা কংগ্রেস হাউসে হাতে তুললেন কাঙ্ক্ষিত এই ট্রফি। ভোটাভুটিতে রোনালদোর (১৩৬৫ ভোট) প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি (১২০৫)। তৃতীয় হওয়া ফ্র্যাঙ্ক রিবেরির ভোট ১১২৭। বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন জার্মানির নাদিন অ্যাঙ্গেরার। বর্ষসেরা কোচ বায়ার্নকে ট্রেবল জেতানো ইয়ুপ হেইঙ্কেস এএফপি