এবার শফিউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটগ্রস্ত ক্রিকেটারের তালিকায় এবার যোগ হলো শফিউল ইসলামের নাম। গোড়ালির সমস্যা মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে। তবে নতুন সমস্যা পেটের এক পাশে। অনুশীলন থেকে তাই ৫-৬ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে জাতীয় দলের এই পেসারকে।কাল টেলিফোনে শফিউলই জানালেন, ‘কাল (পরশু) অনুশীলনে বোলিং করার সময় পেটের এক পাশে ব্যথা অনুভব করি। ডাক্তার-ফিজিও বলেছেন, ৫-৬ দিন বল না করতে।’ অবশ্য পরশুর তুলনায় কাল অনেকটাই নাকি ভালো অনুভব করেছেন তিনি।গোড়ালির সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মুর্তজার না যাওয়ার সম্ভাবনাই বেশি। সঙ্গে শফিউলের চোট দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে প্রধান নির্বাচক আকরাম খানের, ‘মাশরাফির অবস্থা এখনো আগের মতো। শফিউলও নতুন করে ইনজুরিতে পড়েছে। এ অবস্থায় পেস আক্রমণটা একটু সমস্যায়ই ফেলে দিচ্ছে।’