এবার শূন্য সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লা মিজারেবল’। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের ব্যাটিং ফর্ম বোঝাতে ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাসের নামটাই সবচেয়ে জুতসই মনে হচ্ছে। বাংলাদেশের সেরা ক্রিকেটারের দুর্দশা যে কাটছেই না। প্রথম পাঁচ ম্যাচে সাকল্যে ২২ রান করলেও একবারও শূন্য রানে আউট হননি সাকিব। কিন্তু কাল ষষ্ঠ ম্যাচে অ্যান্টিগা হকবিলসের বিপক্ষে ‘হাঁস’টাকেও বগলদাবা করলেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিংয়ে অবশ্য ২১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।কাল অবশ্য বাজে ব্যাটিং করেছে পুরো বারবাডোজ দলই। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ধীরেসুস্থে খেলেই ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে এই রান টপকে গেছে অ্যান্টিগা। প্রথম চার ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচ হারল সাকিবের দল। তথ্যসূত্র: ক্রিকইনফো।