এবার শ্রীলঙ্কাকেও হারাল জিম্বাবুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টে আগের তিন ম্যাচের দুটিতেই সেরা হয়েছিলেন, কিন্তু সেঞ্চুরিটা পাচ্ছিলেন না। কাল সেঞ্চুরি, ম্যাচসেরা, ক্যারিয়ার-সেরা ইনিংস, দলের জয়, সবই পেলেন ব্রেন্ডন টেলর। ভারতকে দুই ম্যাচে হারানো জিম্বাবুয়ে কাল ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালের পোশাকি মহড়ায় ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। ১২২ রানে উদ্বোধনী জুটির পরও শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৩৬ রানে। ওয়েবসাইট।শ্রীলঙ্কা: ৪৭.৫ ওভারে ২৩৬ (থারাঙ্গা ৬৯, দিলশান ৭৮, চান্ডিমাল ৬, কাপুগেদারা ১২, সামারাবীরা ১৬, জীবন মেন্ডিস ৭, থিরিমানে ১৫, পেরেরা ৮, রণদিভ ৯, তুষারা ৭, ফার্নান্ডো ০; পোফু ২/৩২, ক্রেমার ২/৩৩, উতসেয়া ২/৪১, মাসাকাদজা ১/১২, প্রাইস ১/৪২)। জিম্বাবুয়ে: ৪৭.৫ ওভারে ২৪০/২ (মাসাকাদজা ৩, টেলর ১১৯*, চিবাবা ৫৮, টাইবু ৪২*; দিলশান ১/৩৫, তুষারা ১/৫০)।