প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকের জন্য অপর্যাপ্ত প্রস্তুতি এবং অলিম্পিকের জন্য দল নির্বাচন-প্রক্রিয়া নিয়ে ইথিওপিয়ার অ্যাথলেটিকস ফেডারেশনের কট্টর সমালোচক ছিলেন। বিশেষ করে দল থেকে ট্রিপল অলিম্পিক চ্যাম্পিয়ন কেনেনিসা বেকেলের বাদ পড়াটা কিছুতেই মানতে পারেননি ৪৩ বছর বয়সী হাইলে জেব্রেসেলাসি। দেশের অ্যাথলেটিকসে এগিয়ে নেওয়ার জন্য শেষ পর্যন্ত দাঁড়িয়ে যান অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি নির্বাচনে। শনিবার ১৫টি ভোটের ৯টি পেয়ে জয়ী হয়েছেন সর্বকালের অন্যতম সেরা দূরপাল্লার এই দৌড়বিদ। এএফপি।