এবার সত্যি কথা রাখলেন পুনম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতে ‘বিবসনা’ হবেন—এমন ঘোষণা দিয়ে রাতারাতি পাদপ্রদীপের আলোয় চলে আসেন পুনম পাণ্ডে। ভারত বিশ্বকাপ জেতার পর বেশ দেরিতে হলেও কথা রেখেছিলেন ভারতীয় এই মডেল, তবে সেটা সম্পূর্ণ ছিল না, ছিল ‘আংশিক’।জি নিউজের খবরে বলা হয়েছে, এবার আর আংশিক নয়, প্রতিশ্রুতির পুরোটাই রেখেছেন পুনম। সম্প্রতি তিনি কথা দিয়েছিলেন, কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জিতলে এবং ফ্র্যাঞ্চাইজিটির মালিক শাহরুখ খান চাইলে বিবসনা হতে রাজি আছেন তিনি। শাহরুখ খানকে সেটা আর বলতে হয়নি, কলকাতা শিরোপা জয়ের পরই নিজ উদ্যোগেই চমকটা দিয়েছেন পুনম। না, জনসম্মুখে ‘বিবসনা’ হননি তিনি। নিজের বস্ত্রহীন একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন ভারতীয় এই মডেল!টুইটারে পুনম লিখেছেন, ‘এই সেই ছবি, যেটার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি।’ ছবিটা যে তিনি শুধু ‘প্রাপ্তবয়স্ক’দের উদ্দেশে দিয়েছেন সেটাও উল্লেখ করেছেন পুনম, ‘সতর্কতা! ১৮ ও এর চেয়ে কম বয়সী কারও ছবিটা দেখা ঠিক হবে না। অপ্রাপ্তবয়স্ক কেউ দেখলে এর দায় আমি নেব না।’ টুইটারে জানিয়ে রেখেছেন পুনম।গত বছর ভারতের বিশ্বকাপ জয় নিয়ে পুনমের ঘোষণায় বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় সংস্কৃতি। আদালতে মামলাও হয়েছিল তাঁর বিরুদ্ধে। ২ এপ্রিল বিশ্বকাপ জয়ের পরও পুনম কথা না রাখায় সমালোচকেরা প্রশ্ন তোলেন, তাহলে কী সস্তা জনপ্রিয়তা পেতেই ‘বোমা’ ফাটানোর মতো ঘোষণাটা দিয়েছিলেন তিনি? গত বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের উপস্থাপনায় একটি রিয়েলিটি শোতে অংশ নেন পুনম। সেখানে তাঁকে পরিচিতি করে দেওয়ার পরই উপস্থিত সাংবাদিকদের রোষানলে পড়েন পুনম। বিশ্বকাপে জয়ের এত দিন পরও কেন নিজের কথা রাখছেন না—প্রশ্ন করার পরই অবিশ্বাস্য কাণ্ডটি করে বসেন পুনম। এক টানে খুলে ফেলেন গায়ের জ্যাকেট! তত্ক্ষণে শুরু হয়ে গেছে ফটোগ্রাফারদের উন্মাতাল ক্যামেরা ক্লিকিং! গণমাধ্যম কর্মীরা তো বটেই, মুহূর্তটা উপভোগ করেন পুনম নিজেও!