প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বন্দর ও নৌমন্ত্রী হয়েছেন আগেই। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের নির্বাচনে এবার সহসভাপতি পদে দাঁড়াচ্ছেন অর্জুনা রানাতুঙ্গা। পরিচিত মহল থেকে অনুরোধটা সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য এলেও মত বদলে সহসভাপতি পদে নির্বাচন করবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কারণটা রানাতুঙ্গা নিজেই জানিয়েছেন, ‘সভাপতি হওয়ার জন্য দুই বছরের জন্য নির্বাহী কমিটিতে থাকতে হবে। চাইলে আমি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে পারতাম, কিন্তু সেটা আমার ধরন নয়।’ আইবিএন।