এবার সাইক্লিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাডমিন্টন, উশুর পর ভেঙে দেওয়া হলো বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটি। গঠন করা হয়েছে ২৫ সদস্যের অস্থায়ী কমিটি। কাল ঘোষিত নতুন কমিটির সভাপতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান (মানু)। সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান (বাবুল)। কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান (লিনু)।