এবার সাকিবের তিন উইকেট, কলকাতার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে ছিলেন না। তৃতীয় ম্যাচে নেমেই দুটি উইকেট। পরের ম্যাচে আবার দুটি, আর আজ সাকিব আল হাসান তুলে নিলেন তিনটি উইকেট। তবে আগের দুই ম্যাচের মতো সাকিবের আনন্দটা ম্যাচ শেষে থাকেনি। কোচি টাস্কার্সের কাছে যে ৬ রানে হেরে গেছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স!প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩২ রান তোলে কোচি। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান তুলতে সক্ষম হয় কলকাতা। এ হারের ফলে পাঁচ ম্যাচে তিন জয়ে কলকাতার অর্জন ৬ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে কোচির পয়েন্টও একই। তবে নেট রান রেটে আইপিএলের পয়েন্ট তালিকায় কোচির চেয়ে এগিয়ে কলকাতা। ওয়েবসাইট।