এবার সাবিনার ৯ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর মহিলা ফুটবলে মোহামেডানের প্রথম ম্যাচে করেছিলেন ১১ গোল। কাল সাবিনা খাতুন করলেন ৯ গোল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ১৪-০ গোলে হারিয়েছে যাত্রাবাড়ীকে। শান্ত দুটি, বেলী, শানু ও বীথি একটি করে গোল করেছেন। অন্য ম্যাচে ফেনী সকার ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। গোল করেছেন রনি, রুনা, সোমা ও মিলি।