এবার সাবিনার ৯ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করাটা তাঁর কাছে ডাল-ভাতের মতো ব্যাপার। কেএফসি জাতীয় মহিলা ফুটবলে আগের ম্যাচেই মাগুরার বিপক্ষে করেছিলেন ১২ গোল। জাতীয় দলের গোলমেশিন সাবিনা খাতুন কাল করলেন ৯ গোল! তাঁর জেলা সাতক্ষীরা ১১-১ ব্যবধানে হারিয়েছে নড়াইলকে। বাকি দুটি গোল সুরাইয়ার। নড়াইলের গোলটি বিপাশার।রাঙামাটি ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রামকে। রিনা, সাথুইমা, মনিকা, নদী ও সিবলিকা একটি করে গোল করেছেন। কুষ্টিয়া ৭-০ গোলে হারিয়েছে মাগুরাকে। তানিয়া পাঁচটি ও লাকি দুটি গোল করেছেন। নওগাঁর বিপক্ষে ১০-০ গোলে জিতেছে যশোর। পাঁচটি গোল করেছেন শারমিনা, তিনটি খালেদার। রেহানা ও রেশমা করেছেন একটি করে। লতার জোড়া গোলে জয়পুরহাট হারিয়েছে সিরাজগঞ্জকে। কেমি চাকমার একমাত্র গোলে রংপুর জিতেছে পঞ্চগড়ের বিপক্ষে। টাঙ্গাইল ৭-০ গোলে হারিয়েছে নেত্রকোনাকে। রিক্তা ও মুক্তা হ্যাটট্রিক করেছেন, একটি বন্যার। ৫৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টাঙ্গাইলের রাজিয়া। আরিফার জোড়া গোলে ফরিদপুর হারিয়েছে খুলনাকে। তবে গোলবন্যার দিনে দিনাজপুর গোলশূন্য ড্র করেছে কুড়িগ্রামের সঙ্গে।