এবার সিএবি বাংলাওয়াশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই ম্যাচ জেতায় সিরিজ জয়টা আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। সফররত পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) এবার হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাল শেষ ও তৃতীয় ওয়ানডেতে সিএবিকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশ। সালমানের হাফ সেঞ্চুরিতে (৬৫) প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৯ উইকেটে করে ২৫৭ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ২০৬ রান পর্যন্ত যেতে পারে সিএবি। সিএবির কৌশিক করেন সর্বোচ্চ ৬৫ রান। বাংলাদেশের মেহেদি ৩টি ও তাসকিন ২টি উইকেট নিয়েছেন।