এবার সিদ্দিকুরের ২৬ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিনের ফর্মটা কাল শেষ দিনে ধরে রাখতে পারেননি। পারলে দিল্লিতে কাল শেষ হওয়া ইন্ডিয়ান ওপেন গলফে দ্বিতীয় হতেন সিদ্দিকুর রহমান। পরশুর চেয়ে কাল তিনটা শট বেশি লেগেছে তাঁর। সব মিলে যৌথভাবে পঞ্চম হয়েছেন বাংলাদেশের এই গলফার। এশিয়ান খেলোয়াড়দের আয়ের তালিকাতেও উঠে এসেছেন পঞ্চম স্থানে। চার দিনে ১১টি শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন সুইডেনের রাইকার্ড কার্লবার্গ। সিদ্দিকুর সাতটি শট কম খেলেছেন। প্রাইজমানি হিসেবে জিতেছেন ৩৭ হাজার ৭৭৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৬ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর আয় ২ লাখ ৫৯ হাজার ডলার। ওয়েবসাইট।