এবার হারল সাকিবের দলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল হাতে তেমন কিছু করতে পারলেন না। ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট। ব্যাট হাতেও ভালো যায়নি সাকিব আল হাসানের। ১৬ বলে ১২ রান। আগের ম্যাচে তবু দল জিতেছিল, গতকাল তা-ও হলো না। ইংলিশ কাউন্টির ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ল্যাঙ্কাশায়ারের ১৫৫ রান তাড়া করতে নেমে সাকিবের দল লিস্টারশায়ার অলআউট হয়ে গেছে ১৫১ রানে। এই হারের মধ্যেও সান্ত্বনা লিস্টারশায়ার ওপেনার গ্রেগ স্মিথের ৫৬ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংসটি। ক্রিকইনফো।